ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে ফেনসিডিলসহ নারী আটক

হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ বোতল ফেনসিডিলসহ রহিমা খাতুন (৩৭) নামে এক নারী মাদক কারবারি কে আটক করেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ধর্মঘর সীমান্তের ১৯৯৫/৯ এস পিলারের ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।


হবিগঞ্জ ৫৫ বিজিবি 'র অধিনায়ক লে.কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, ধর্মঘর ক্যাম্পের নায়েক  আমিরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ  রহিমা খাতুন কে আটক করে। রহিমা খাতুন মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page

↑